০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১৭ জুলাই) ভোরে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার ভূঈয়াগাঁতী এলাকায় ও শনিবার (১৬ জুলাই) গভীর রাতে সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের চর মিরপুর বিয়ারা ঘাট মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুর জেলার কাউনিয়া এলাকার ওমর ফারুক (৩২) ও সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া মহল্লার আব্দুল মজিদ (৫২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ভোরে ভূঈয়াগাঁতী ফিলিং স্টেশনের কাছে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওমর ফারুক। এ ঘটনায় আহত হয়েছেন বাসের তিন যাত্রী।

অপরদিকে সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভুট্টো বলেন, শনিবার গভীর রাতে চর মিরপুর এলাকায় অজ্ঞাত বাসের চাপায় আব্দুল মজিদ নামে এক দিনমজুরের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। স্বজনরা মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রকাশিত : ০৭:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২