০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০) নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) ওমানের স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নিশ্চিন্তাপুর এলাকার আবুল হোসেনের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওমান প্রবাসী এমরান হোসেন জানান, ওমানের স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে সে রাস্তা পারাপারের সময় ওমানের সুইক এলাকায় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ইসমাইল পরিবারের ৪ ভাইয়ের মধ্যে ৩য়। তিনি ছুটি কাটিয়ে দু’বছর আগে জীবিকার প্রয়োজনে ওমানে ফেরত গিয়েছেন। তার ওমান কাবুরা সানাইয়া এলাকায় দোকান ছিলো বলেও জানা গেছে। খাবার আনতে রাস্তা পারাপারের সময় হঠাৎ দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি মারা যান।

তার সংসারে ১ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানায় পরিবার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

প্রকাশিত : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২