বিলাইছড়িতে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তর সমূহের কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে সমাজ সেবা অধিদপ্তর প্রদত্ত সেবা বিষয়ক অবহিতকরণ শীর্ষক সভা/ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এবং একইভাবে ২ দিন ব্যাপী সুফল ভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা সমাজ সেবা কার্যালয় – এর আয়োজনে সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর ফারুক, উপ- পরিচালক ও বিশ্বজিৎ চাকমা, সহকারী পরিচালক,সমাজ সেবা কার্যালয় রাঙ্গামাটি জেলা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা(অঃদঃ) প্রদীপ কুমার বড়ুয়া (অঃদঃ) বিলাইছড়ি এবং সেমিনার সহায়ক স্বাফ সৃবাস কুমার চৌধুরী প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















