বঙ্গবন্ধুর গান গেয়ে আলোড়ন সৃষ্টিকারী গীতিকার, সুরকার ও কণ্ঠ শিল্পী কিশোরগঞ্জের কৃতি সন্তান,বীর মুক্তিযোদ্ধা মরহুম আশারফ উদ্দিন খান মরু মাস্টারের বড় ছেলে মনিরুজ্জামান খান জোসেফের কথা সুরে ও কণ্ঠে আসছে শোকাবহ অগাস্টের নতুন গান।
গানটিতে স্পস্টভাবে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে ক্ষমতা লোভী বিশ্বাস ঘাতকের নির্মমতায় বঙ্গবন্ধুর স্বপরিবারের প্রতি নৃশংস্য হতাকান্ডের জঘণ্যতম বর্বর কাহিনি এবং অবুঝ ছোট রাসেলকেও রেহায় দেয়নি নরপশুরা।
মহান সৃস্টিকর্তার অশেষ কৃপায় দেশে না থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের সব হারিয়ে নিঃস্ব হয়ে স্থান পায় বাঙালির হৃদয়ে এমন কথা দিয়ে
মনিরুজ্জামান খান জোসেফ খুব দরদ দিয়ে যতনে-মননে মেধায় বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করে ভালোবেসে গানটি লিখেছে এবং কণ্ঠ দিয়েছেন। গানটির মিউজিক ডিরেক্টর ও মিক্সিং মাস্টারিং বাংলাদেশ বেতারের সাউন্ড ইঞ্জিনিয়ার ইয়ার মোহাম্মদ ডালিম গানটি bangla music zone ইউটিউব চ্যানেল থেকে ১লা অগাস্ট তারিখে রিলিজ হবে।
গানটির কথা মালা এমন –
টুঙ্গিপাড়ায় শুয়ে আছেন সবার প্রিয়জন দেশের জন্য দেয় বিসর্জন জীবন আর যৌবন
জ্ঞানে গুণে সবার সেরা অমূল্য রতন
জাতির পিতা মহান নেতা শেখ মুজিবর।
ইতিমধ্যে মনিরুজ্জামান খান জোসেফের বঙ্গবন্ধুকে নিয়ে শতাধীক গান প্রকাশ হয়েছে,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিশু একাডেমি কতৃক আয়োজিত বিটিভি থেকে ১৭ মার্চ ২০২০ সালে সম্প্রচারিত শিশুদের কণ্ঠে তাঁর লেখা ও সুরে বঙ্গবন্ধুর জন্মদিনের থিম সং
শুভেচ্ছা তোমায় মহান নেতা শুভেচ্ছা তোমায় জাতির পিতা
শুভজন্মদিন শুভ জন্মদিন শিরোনামে অসাধারণ একটি গান।
এছাড়াও
তাঁর জনপ্রিয় একটি গান “খোকা তুমি জন্মছিলে বলেই জন্মেছে এই দেশ
নয়মাসে হয় যুদ্ধ শেষ পাই বিজয়ের আবেশ
বিশ্বমানচিত্রে ফুটে উঠে বাংলাদেশ।
গানটি কয়েক কোটি লোকের হৃদয়েবঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার ঝড় তুলেছে সেই সাথে দর্শকস্রোতার কাছে জোসেফ জনপ্রিয় হয়ে উঠেন।
এ প্রতিবেদকের সাথে মনিরুজ্জামান খান জোসেফের কথা হলে জানান, শোক দিবসের গানটি bangla music zone থেকে ১ অগাস্ট প্রকাশিত হবে আর মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌছাতে গণভবনে জমা দিয়ে আসবে বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে গানটা পৌছাতে পারলে জাতির জনকের প্রতি আমার এই ক্ষুদ্র ভালোবাসার বহিঃপ্রকাশ যেন স্বার্থক হবে মনে করি,তাই সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি জয়বাংলা জয়বঙ্গবন্ধু।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























