কলাপাড়া ও কুয়াকাটায় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাত দশটায় কুয়াকাটা ও কলাপাড়া পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিকী।
স্থানীয় সূত্র ও ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী উবাচু জানায়, কুয়াকাটা আবাসিক হোটেল সাগর কন্যা রিসোর্ট ও হোটেল আমানের লাইসেন্স না থাকায় ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পচা বাসি খবার সরবারহ করায় কলাপাড়ার আনিকা রেষ্টুরেন্টের মালিককে ১০ হাজার, হোটেল আল মদিনার মালিককে ২০ হাজার ও কুয়াকাটার সী-গার্ল রেষ্টুরেন্টের মালিককে ৪০ হাজার এবং জোয়ার ভাটা এন্ড রেষ্টুরেন্টের মালিককে ৩০ হাজার জরিমানা করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিকী জানান, অসাধু হোাটেল ও রেস্তোঁরা ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















