০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

ফেনীতে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে যাত্রী নিহত

ফেনী-সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর নতুন বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে বেলাল হোসেন (৫০) নামে এক যাত্রী গুরুতর আহত হয়।এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সকাল ১১ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বেলাল সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার এলাকার চরবদরপুর গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে।
সুত্র জানায়,ওই সময় বেলাল সিএনজিচালিত অটোরিকশা চালকের পাশে বসে যাচ্ছিলেন বাড়ি যাচ্ছিলেন। খানাখন্দে অটোরিকশাটি কাত হলে তিনি ঘটনাস্থলে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় পিছন থেকে আরেকটি অটোরিকশা এসে তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় বেলালকে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীতে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে যাত্রী নিহত

প্রকাশিত : ০৬:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২