০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

নবীগঞ্জে রাত ৮টার পর দোকান বন্ধে অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধে অভিযান চালিয়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ১৯ জুলাই রাত ৮ টায় ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুইটি ভ্রাম্যমাণ আদালত নবীগঞ্জের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়।

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ, কাজিরবাজার, বান্দের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিটিকে এক হাজার টাকা করে (সাত হাজার) টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এসময় এস আই লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

অপরদিকে রাত ৮টা হতে ১১ টা পর্যন্ত আরেক টি অভিযানে সাত মামলায় এগার হাজার টাকা অর্থ দন্ড করা হয় এবং নির্দেশ অমান্য করায় কিছু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন, প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশের চৌকস সদস্যবৃন্দ। বিদ্যুৎ সংশ্লিষ্ট বিষয়ে সহায়তা করেন পল্লী বিদ্যুৎ এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

নবীগঞ্জে রাত ৮টার পর দোকান বন্ধে অভিযান

প্রকাশিত : ০২:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২