১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

গুরুদাসপুরে আরো ৪০ গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঘর ও জমি পাচ্ছেন

নাটোরের গুরুদাসপুর উপজেলার আরো ৪০ ভূমিহীন-গৃহহীন পরিবার ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ৪০০ বর্গফুটের দুইরুমের সেমি পাকাঘর এবং ২ শতাংশ জমির দলিল পাচ্ছেন।

গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউ এন ও মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ অবহিত করা হয় যে, আগামি ২১ জুলাই বৃহস্পতিবার ভার্চুয়াল সভার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশব্যপী গৃহহীন-ভূমিহীননদের ঘর ও জমির দলিল বিতরনের আওতায় অত্র উপজেলার ৪০টি পরিবারকে বরাদ্দকৃত প্রতিটি ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা ব্যয়ে নির্মিত একক গৃহ এবং জমির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার লিপি। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন এম এম আলী আক্কাছ, মো. মাজেম আলী, মো. সাজেদুর রহমান ও মিজানুর রহমান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

গুরুদাসপুরে আরো ৪০ গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর ঘর ও জমি পাচ্ছেন

প্রকাশিত : ০৩:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২