০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

গ্যাস সংকটে আবারো বন্ধ হয়ে গেল সিইউএফএল সার কারখানা

গ্যাস সংকটের কারণে ফের উৎপাদন বন্ধ হয়ে গেল চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কারখানাটি যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কিছু দিন বন্ধ ছিল। এরপর রবিবার (১৭ জুলাই) রাতে চালু হয়। কিন্তু এর দুদিন পর গ্যাস সংকটের কারণে উৎপাদন আবারও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে কারখানাটির সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আখতারুজ্জামান বলেন, কারখানার সার উৎপাদন বন্ধ রাখা হয়েছে গ্যাসের চাপ কমে যাওয়ায়। গ্যাস পেলে সার উৎপাদন শুরু হবে। তবে কখন হবে,তা এখনই বলা যাচ্ছে না।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের টয়োটা কোম্পানির কারিগরী সহায়তায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার।

কারখানাটি সচল থাকলে দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদনের কথা থাকলেও বর্তমানে এক হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদিত হয়। বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

গ্যাস সংকটে আবারো বন্ধ হয়ে গেল সিইউএফএল সার কারখানা

প্রকাশিত : ০৪:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২