০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

রাঙ্গুনিয়ায় দিনমজুরকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার-১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিনমজুর এনাম (৩০) কে বাড়িতে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় মো. বেলাল উদ্দিন (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৩ টায় উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড দ্বারিকোপ কালার টিলার তার নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলাল উদ্দিন একই এলাকার কামাল হোসেনের সন্তান ও মামলার ১ নম্বর আসামি হেলাল উদ্দিনের বড় ভাই।

হত্যাকাণ্ডের পর নিহত দিনমজুর এনামের বড় ভাই মো. ওসমান বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ৫ জনকে এজাহার করে আরও অজ্ঞাত ৭ জনকে আসামি করে মামলা দায়ের করে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আবুল ফরাজ জুয়েল বলেন, নিহতের বড় ভাই ওসমান থানায় হত্যা মামলা দায়ের করে। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। গ্রেফতার আসামি বেলাল উদ্দিনকে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। প্রসঙ্গত,মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষের বাম এলাকায় বাড়িতে ঢুকে মাতায় গুলি করে হত্যা করা হয় এনামকে (৩০)।

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

রাঙ্গুনিয়ায় দিনমজুরকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার-১

প্রকাশিত : ০৪:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২