০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলা এবং ওয়াপদা বাসস্ট্যান্ডে পুলিশি হেফাজতে শ্রমিক হত্যার বিচারের দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে আজ ২১ জুলাই ২০২২ সকাল ১০টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, গণকমিটি মাগুরা জেলার যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান। সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরার বিশিষ্ট নাগরিক অ্যাড আলী আখতার দুঃখু, এটিএম আসাদুর রহমান, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।

সমাবেশে বক্তাগণ গত ১৫ জুলাই ’২২ নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘুলিয়ায় এক যুবকের ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অবমাননার অজুহাতে সাহাপাড়ায় সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সাম্প্রদায়িক সন্ত্রাসীদের এবং ইন্ধনদাতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তাগণ বলেন, সারাদেশে অব্যাহতভাবে বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন, ভূমিদখলের ঘটনা ঘটে চললেও সরকার- প্রশাসনের পক্ষ থেকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থাতো নেয়নি বরং তাদেরকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা করে আসছে। অনেক ক্ষেত্রে সরকার দলীয় লোকেরাই এসব সাম্প্রদায়িকতার সাথে যে যুক্ত তার প্রমাণ পাওয়া যায়। সংবাদ পত্রের খবরে প্রকাশ হয়েছে এবারের ঘটনায়ও আওয়ামীলীগ নেতারা ও পুলিশ ঘটনার সময় সেখানে থাকলেও তারা থামানোর চেষ্টা করেনি বরং উস্কানী দিয়েছে। যার ফলেই একের পর এক হামলা নির্যাতনের ঘটনা ঘটাতে সাম্প্রদায়িক অপশক্তি এতো সাহস দেখাচ্ছে।

বক্তাগণ বলেন, বর্তমান সরকারি দল মনে করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা দেশে থাকলে ভোট ব্যাংক আর দেশ ছেড়ে গেলে তাদের জমি সম্পত্তি তাদের দেখলে যাবে। স্বাধীনতার পর থেকেই সকল সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে আসছে। যে কারণে সাম্প্রদায়িক অপশক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে।

এছাড়াও সমাবেশ থেকে অবিলম্বে মাগুরার ওয়াপদা বাসস্ট্যান্ডে পুলিশি হেফাজতে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২