বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলা শাখার নব নির্বাচিত কমিটির (২০২২-২০২৪) দায়িত্ব গ্রহণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় শহরের নিরালা মোড় এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শাখার সভাপতি মো. সহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. ইমরুল ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. আবু জাফর ও মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আরশাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলভী মাহমুদ, মির্জা ছনি ইসলাম, নুর মোহাম্মদ সরকার, খ. সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ মোর্শেদ আলী খান মাসুদ প্রমুখ। শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৪:৪৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- 92
ট্যাগ :
জনপ্রিয়




















