সিলেটের গোয়াইনঘাটের লাবু গ্রামের জোড়া খুনের ঘটনায় বৃহস্পতিবার সরজমিন ঘটনাস্হল পরিদর্শন করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এসময় তিনি হতাহতের পরিবারের সদস্যদের জড়িয়ে ধরেন এবং শান্তনা দেন। এসময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি নিহতের পরিবারের সদস্যদের এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন।
তিনি বলেন এ ঘটনার পর পরই পুলিশের একাধিক ইউনিট অভিযান শুরু হয় এবং জড়িত মূল আসামীদের অনেকে গ্রেফতার হয়েছে।
এসময় পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে নিহত কাদিরের বসত ঘরটি সংস্কারের জন্য
নগদ ৫০ হাজার ও তার ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার টাকা অর্থ সহায়তা দেন। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল,ইন্সপেক্টর তদন্ত ওমর ফারুক প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















