০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

পানছড়ি চেঙ্গী নদীতে ডুবে ছাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে ডুবে বৈশাখী চাকমা (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ জুলাই ২০২২ইং) বিকেল সাড়ে তিন টার দিকে উত্তর শান্তিপুর পেঁয়াজু পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করেন পানছড়ি ফায়ার স্টেশনের কর্মীরা।
বৈশাখী চাকমা পানছড়ির সুতকর্ম্মা এলাকার ত্রিদিব চাকমা ও সাবিত্রী চাকমার মেয়ে। সে পানছড়ির সানরাইজ কিন্ডার গার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বাবা ত্রিদিব চাকমা বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে উত্তর শান্তিপুর এলাকায় পেঁয়াজু পয়েন্টে অনেকেই তার মেয়েকে চেঙ্গী নদীর হাঁটু পানিতে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। পরে দীর্ঘ সময় ধরে সে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা উত্তর শান্তিপুর এলাকায় পেঁয়াজু পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করেন।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

পানছড়ি চেঙ্গী নদীতে ডুবে ছাত্রীর মৃত্যু

প্রকাশিত : ০৮:৩৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২