০১:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ফেনীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশা চালকসহ নিহত-২

ফেনীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪জন।

শুক্রবার (২২ জুলাই) দুপুরের দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের শহরতলীর পাঁচগাছিয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ গ্রামের আবদুল আলিম সবুজের ছেলে অটোরিকশাচালক আবুল হোসেন সাকিল (১৮) ও একই উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বাসিন্দা জেসমিন আক্তার (৫৫)।নিহতের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতরা হলেন, আফরান ও জান্নাতুল ফেরদৌস,রাজীব চন্দ্র দাস ও তরিকুল ইসলাম।তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তরিকুল ছাড়া বাকি ৩জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

জেলার মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুস সামাদ অটোরিকশার চালক ও এক নারী নিহত এবং আরও চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ফেনীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশা চালকসহ নিহত-২

প্রকাশিত : ০৯:৫৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২