০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মর্মান্তিক মৃত্যু

কলাপাড়ায় মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে রানা (৩৬) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় বাসস্ট্যান্ডে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রানা ঢাকার মিরপুর এলাকার আমাজাদ মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মোল্লা এন্টারপ্রাইজ নামের পরিবহনটি সকালে কুয়াকাটা থেকে ছেড়ে এসে কলাপাড়া বাস কাউন্টারে যাত্রী তোলার জন্য অবস্থান করছিল। এসময় ওই বাসের হেলপার রানা বাস থেকে নেমে কাউন্টারে যাবার চেষ্টা করছিলেন। কিন্তু চালক বাসটির চাকা ঘুরাতে গিয়ে তার নীচে পরে পিষ্ট হন হেলপার রানা। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে ঘাতক বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০২:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২