ফরিদপুরে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় নিলেন বৈশাখী টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক কেএম রুবেল (৪৭) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৩ জুলাই শনিবার বেলা ১২:০০ টায় তাকে তার প্রিয় সংগঠন ফরিদপুর প্রেস ক্লাব চত্তরে আনা হলে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে সবাই।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক আরিফ,ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার সহ ফরিদপুরের বিভিন্ন সামাজিক সংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুক্রবার রাত বারোটা দশ মিনিটে কেএম রুবেল ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বৈশাখী টেলিভিশনে এবং দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। তার নামাজে জানাজা শনিবার বাদ জোহর আরামবাগ গোরস্থান জামে মসজিদ অনুষ্ঠিত হয়। পরে তাকে বায়তুল আমান গোরস্থানে দাফন করা হয়। এদিকে রুবেলের মৃত্যুর সংবাদে ফরিদপুর জেলা প্রশাসন ফরিদপুর পুলিশ প্রশাসন, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হকসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন




















