র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৩ এর আওতাধীন সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ,শান্তি ও জনশৃংখলা রক্ষায় প্রতিনিয়ত কাজ করছে র্যাব-৩ ।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল জানতে পারে যে,ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক চৌকস দল ২২ জুলাই ২০২২ তারিখ রাত ৯ঃ০০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন মীরবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ব্যবসায়ী মোঃ আরিফ বাবু (৩৮), শরীয়তপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর দেহ এবং বাসা তল্লাশী করে পকেট হতে পলিপ্যাকে রক্ষিত অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ টি মোবাইলফোন,০২ টি সীমকার্ড, ০১ টি চাকু, ০১ টি মাদক সেবনের পাত্র এবং নগদ ২১৬০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে ক্রয় করে নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে জানায়।ধৃত আসামী আরো জানায় যে, তার নামে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান,বীণা রানী দাস, পিপিএম (বার)পুলিশ সুপার
স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) র্যাব-৩।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















