০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

চট্টগ্রাম বন্দর থেকে খালাস মদের দুই কন্টেইনার আটক

চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়া মদের দুইটি কন্টেইনাইর আটক করেছে চট্টগ্রাম কাস্টমস। শুক্রবার ভোররাতে নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে আটক করা হয়েছে।

জানা যায়, আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেড এর দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে মেশিন ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়।

মদ ভর্তি দুইটি কন্টেইনার খালাস হবে চট্টগ্রাম বন্দর হতে এই গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস চট্টগ্রামের এয়ার টিম, আনস্টাফিং, স্ক্যানিং ও গেইট ডিভিশনের সার্বিক প্রচেষ্টায় এবং র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সহায়তায় চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাওয়া চালানদুটি সম্বলিত গাড়ি সোনারগাঁও, নারায়নগঞ্জ হতে আটক করা হয়। আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেড এর দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে মেশিন ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়। দুইটি চালানের ইনভেন্ট্রি কার্যক্রম চলমান। উচ্চ শুল্কের পন্য হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি হয়েছে দুইটি পণ্যে।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (এআইআর) মোঃ সাইফুল হক জানান, কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে ২০ জুলাই টেক্সটার্ড ইয়ান ঘোষণায় চীন থেকে আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য কাস্টম হাউসের প্লাসের জন্য কাস্টম হাউসে বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। একইদিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ববিন ঘোষণায় ২০ হাজার ৭৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। সিঅ্যান্ডএফ হিসেবে ছিল চট্টগ্রামের ডবলমুরিংয়ের ৬৯৯ কেবি দোভাষ লেনের জাফর আহমেদ। দুইটি চালানে তরল মদ পাওয়া গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

চট্টগ্রাম বন্দর থেকে খালাস মদের দুই কন্টেইনার আটক

প্রকাশিত : ০৫:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২