বাগেরহাটের ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকগনের সাথে মতবিনিময় সভা করেন ফকিরহাটের সিনিয়র মৎস কর্মকর্তা জ্যোতি কনা দাস।
শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দের সামনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস মৎস্য সম্পাহের বিভিন্ন কর্মসূচীর বিষয়ে বক্তব্য রাখেন। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারন সম্পাদক শেখ মনি।
এসময় ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মান্না দে, আবুল আহসান টিটু, এম জাকির হোসেন, মো. বাদশা আলম, সুমন কর্মকার, সৈয়দ অনুজ, মো. হুমায়ুন কবীর, দাউদ হায়দার বাবু উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মৎস্য বিভাগের মেরিন ফিসারিজ মো. আরমন হোসেন, ক্ষেত্র সহকারী পলাশ সেন, সিএম জিল্লুর রহমান, মাঠ সহায়ক আলমগীর হোসেন, সোব্রি হোসেন শুভ, কমলেশ দাশ সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















