১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে বৃক্ষমেলা শুরু

র‌্যালি, আলোচনা সভা, বেলুন উড়ানো ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলে সাত দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। রোববার সকাল থেকে ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মে টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বনবিভাগ এ মেলার আয়োজন করে।

মেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান।

শেষে সামাজিক বনায়নের উপকারভোগী ৯ জনের মাঝে লভ্যাংশের ২৯ লাখ ৪৫ হাজার ৪১৫ টাকার চেক বিতরণ করা হয়। মেলায় ৪০ টি নার্সারী অংশ গ্রহণ করেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য সহজ হয়ে গেল ভারতীয় ভিসার আবেদন

টাঙ্গাইলে বৃক্ষমেলা শুরু

প্রকাশিত : ০৪:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২