০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে হত্যা

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোহাম্মদ আলী (৬৫) এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ জুলাই) সকাল ১০ টায় সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বৈন্যাফৈর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত নগর আলীর ছেলে।

আফজাল হোসেন জানান, সকাল সাড়ে ৯ টায় তাদের জমির সীমানা প্রাচীর তোলাকে কেন্দ্র করে তার প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, লাশ হাসপাতাল মর্গে রয়েছে। আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে হত্যা

প্রকাশিত : ০৪:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২