০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে অনুকূল পরিবেশ সৃষ্টির দাবি

পদ্মা সেতুকে ঘিরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে অনুকূল পরিবেশ সৃষ্টির দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সভাপতি শেখ আশরাফ উজ জামান।
তিনি বক্তব্যে বলেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি একটি নাগরিক সংগঠন। সরকার বা কোনো প্রতিষ্ঠান বিরোধী সংগঠন নয়। এতদাঞ্চলের মানুষের ন্যায়সঙ্গত চাহিদাকে তুলে ধরতে ও বাস্তবায়নের তাগিদ দেয়াই এ সংগঠনের কাজ।
আরো বলেন, স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই আজকের এই সংবাদ সম্মেলন। অতীতে খুলনার উন্নয়নে যেসব দাবি বাস্তবায়ন হয়েছে তার প্রতিটির সাথেই সাংবাদিকদের রয়েছে সম্পৃক্ততা। আশা করছি আগামী দিনেও আপনাদের সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে ।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে কিছু দাবি তুলে ধরছি।
সরকারি অর্থায়নে দু’বছর মেয়াদের মধ্যে দ্রুত খুলনা বিমান বন্দর নির্মাণ করা।
অতি দ্রুত দেশী-বিদেশী বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চলের স্থান নির্ধারণ করা।
পর্যটন শিল্প বিকাশে সকল সুযোগ-সুবিধা সৃষ্টিসহ সড়ক পথে খুলনা বটিয়াঘাটা-দাকোপ-কৈলাশগঞ্জ পর্যন্ত ৩২ কিলোমিটার বি-গ্রেড এশিয়ান হাইওয়ে তৈরি করা।
বন্ধকৃত টেক্সটাইল মিলের ২৬ একর জমির উপর দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ কেন্দ্রসহ বাস্তব ভিত্তিক প্রকল্প বা প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ গ্রহণ করা।
মুজগুন্নী পর্যটন শিল্পের জায়গায় হোটেল-মোটেল ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা। ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেল সেতুকে কার্যকর করতে খুলনার সাথে রেল যোগাযোগের পরিকল্পনা গ্রহণ করা।
খুলনা-ফকিরহাট-গোপালগঞ্জ মহাসড়কের চাপ কমাতে ফুলতলা থেকে নড়াইল ভাঙ্গা হয়ে মাওয়া সেতু পর্যন্ত ও ভৈরব সেতুর মাধ্যমে দিঘলিয়া-তেরখাদা-গোপালগঞ্জ হয়ে ভাঙ্গা পর্যন্ত সড়ক নেটওয়ার্ক তৈরি করা ।
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিসহ আকরাম পয়েন্টে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা ।
মোংলা বন্দরের নৌ-পথ সচল রাখতে রূপসা, ভৈরব, পশুর নদীতে নিয়মিত ড্রেজিং করা।
খুলনা-মোংলা-ভাঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীত করা।
রূপসা-ভৈরব নদীর তীর ঘেঁষে রিভারভিউ রোড নির্মাণ করা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শেখ মোহাম্মদ আলী, শাহিন জামান পন, অধ্যক্ষ মোঃ আব্দুল বাশার, শেখ মোশারফ হোসেন, মোঃ মনিরুজ্জামান রহিম, এডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মাহিদুল ইসলাম টুটুল, রকিব উদ্দিন ফারাজি, ইসমাইল হোসেন বাবু, শেখ আব্দুর রাজ্জাক, এসএম ইকবাল হোসেন বিপ্লব, মোঃ হায়দার আলী, আরজুল ইসলাম আরজু, মিনা আজিজুর রহমান, মোঃ খলিলুর রহমান, মিজানুর রহমান জিয়া, রসু আক্তার, আজমল হোসেন রাজুসহ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে অনুকূল পরিবেশ সৃষ্টির দাবি

প্রকাশিত : ০৪:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২