“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণচরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ২৩-২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যা।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র্যালি উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে।
উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুল হালিম এর পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) চৈতি সর্ববিদ্যা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা মো.খোরশেদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, ডা: মোহাম্মদ ফখরুল ইসলাম, কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায়, বক্তব্য বলেন “মৎস্য খাতের সাথে প্রায় ১ কোটি মানুষ সাথে জড়িত। মৎস্য খাতকে বেকারদের বিনিয়োগের ক্ষেত্র হিসেবে তৈরি করে দিয়েছে। প্রতিনিয়ত নতুন উদ্যোক্তা হিসেবে যুক্ত হচ্ছে মৎস্য খাতেএবং তাদের উৎপাদিত মৎস্য ও মৎস্য জাতীয় পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে বাংলাদেশ। ফলে গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে। সমুদ্রের উপরে, গভীরে, স্বল্প পানিতে যেখানে যে মৎস্য সম্পদ আছে সেটাকে পরিকল্পিতভাবে ও বিজ্ঞানসম্মতভাবে আহরণ করার উপর গুরুত্ব দিয়েছে বক্তারা।
আলোচনা শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের এবং এ খাতকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এ বছর ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ২ ব্যক্তি ও প্রতিষ্ঠান জাতীয় মৎস্য সপ্তাহ সন্মাননা স্মারক প্রদান করা হয়। পোনা উৎপাদনে সফল চাষী হিসেবে মো.আব্দুল আজিজ ও সফল উদ্যোক্তা হিসেবে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা কে স্মারক প্রদান করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















