০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ নিতে গিয়ে ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ নিতে গিয়ে লোকমান মিয়া (৩০) নামে এক ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে। সে রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর গ্রামের জাহের মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, সকালে লোকমান পার্শ্ববর্তী ভোলাচং গ্রামে সেলিম মিয়ার বাড়ির বৈদ্যুতিক সংযোগ স্থাপনে বিদ্যুতের খুঁটিতে উঠে। এ সময় সে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালণ লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, ঘটনার তদন্তে সরজমিন পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ নিতে গিয়ে ইলেক্ট্রেশিয়ানের মৃত্যু

প্রকাশিত : ০৬:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২