০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রামগড়ে নিখোঁজ মহিলার গলিত লাশ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে নিখোঁজ মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ।

২৪ শে জুলাই (রোববার) সকাল দশটায় রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের পরিত্যক্ত রাইস টনিক (মদ ফ্যাক্টরী) থেকে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের বল্টুরাম গ্রামের মোঃ নুরুল আলমের স্ত্রী বিবি খাদিজার( ৫৫) লাশ উদ্ধার করেছে রামগড় থানার পুলিশ।

খাদিজার বড় ছেলে কাঠ মিস্ত্রি নুরুল ইসলাম জানান, ২০ তারিখ রাতে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে মাকে খুজে না পেয়ে সারাদিন আত্নীয়স্বজনের বাসায় খোজাখুজি করি।কোথাও সন্ধান না পেয়ে ২১শে জুলাই রামগড় থানায় নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি করি, ডায়েরি নং ৭৬৯। স্হানীয় ভাবে খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ সকাল ১০টায় লাশের দুর্গন্ধের সুত্রধরে স্হানীয় মহিলারা রাইস টনিকে(মদ ফেক্টরি) খোঁজাখোঁজির সময় পরিত্যক্ত একটি রুমে অর্ধগলিত মহিলার লাশ দেখতে পেয়ে রামগড় থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গলিত লাশের খবর পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্হলে গিয়ে মধ্যবয়সী মহিলার অর্ধগলিত লাশ উদ্বার করি। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদরে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রামগড় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে । মৃত্যুর কারন উদঘাটনে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

রামগড়ে নিখোঁজ মহিলার গলিত লাশ উদ্ধার

প্রকাশিত : ০৬:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২