০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রাইভেটকার খাদে পড়ে স্ত্রী-শ্যালিকাসহ ভূমি কর্মকর্তার মৃত্যু

ফেনীর নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে স্ত্রী- শ্যালিকাসহ ফেনীর এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছে।

নিহতরা হলেন, জেলার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা ও দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী, তার স্ত্রী জাহানারা আক্তার ও শ্যালিকা সালমা আক্তার।

রোববার (২৪ জুলাই) সকালে রাজধানী থেকে বাড়ী ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার জানান, বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

ফলে গাড়িতে যে তিনজন ছিলেন তারা ঘটনাস্থলেই নিহত হন। মরদেহগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করা হয়েছে।

এদিকে স্ত্রী-শ্যালিকাসহ ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিনের এই মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে তার নিজ উপজেলা ছাগলনাইয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

এক শোক বর্তায় ছাগলনাইয়া পৌর মেয়র মোঃ মোস্তফা নিহতের বিদেহী আত্মার মান্তি কামনা ও শোকসন্তপ্ত অন্যন্য স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

প্রাইভেটকার খাদে পড়ে স্ত্রী-শ্যালিকাসহ ভূমি কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত : ০৭:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২