নওগাঁর মহাদেবপুরে সর্বোচ্চ উচ্চতার অধিকারী ঐতিহ্যবাহী সাবেক বীণাপাণি হোটেলের স্বত্বাধিকারী ক্ষেত্রমোহন সাহার (ক্ষেতু সাহা) শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রবিবার (২৪জুলাই) দুপুরে কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর সৎকার (দাহ) সম্পন্ন করা হয়। তিনি মহাদেবপুরের সর্বোচ্চ উচ্চতার অধিকারী ও ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। তাঁর উচ্চতা ছিল ৬ ফিট ৫ ইঞ্চি। তিনি উপজেলা সদরের কাচারী পাড়ার মৃত সুরেন্দ্র নাথ সাহার ছেলে। পোস্ট অফিস মোড় এলাকার ঐতিহ্যবাহী সাবেক বিণাপাণি হোটেলের স্বত্বাধীকারি ছিলেন। বয়স হওয়ায় বেশ কয়েক বছর আগেই তাঁর এ সুনামধন্য প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হন। বার্ধক্যজনিত কারণে গত শনিবার (২৩জুলাই) রাত সাড়ে ৮ টায় নিজ বাসভবন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৫) বছর। দীর্ঘদিন সুনামের সাথে হোটেল ব্যবসা করার কারণে এবং এলাকার সবচেয়ে লম্বা মানুষ হওয়ায় এলাকায় তাঁর আলাদা একটি পরিচিতি ছিল। তাঁর মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাকে একনজর দেখার জন্য তাঁর বাড়িতে শত শত নারী পুরুষ সমবেত হন। তাঁর আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।
০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
সাড়ে ৬ ফিট উচ্চতার অধিকারী ক্ষেত্রমোহন সাহার মৃত্যু
-
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি - প্রকাশিত : ০৭:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- 64
ট্যাগ :
জনপ্রিয়




















