নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম, পি বলেছেন, যারা উত্তরাঞ্চলের মানুষদের মফিজ বলতো এবং মঙ্গা কবলিত করে রেখেছিল, এখন রাজনীতিতে তারাই মফিজ ও মঙ্গায় নিমজ্জিত হয়েছে। অর্থ মন্ত্রী সাইফুর রহমান বলেছিলেন, দেশে খাদ্য অভাব দরকার আছে না হলে বিদেশী সাহায্য পাওয়া যায় না। তিনি বাংলাদেশে মঙ্গা এবং খাদ্য অভাব সৃষ্টি করেছিলেন। সে সময় মানুষ না খেয়ে মারা গেছে। মানুষ পানি খেয়ে রোজা রেখে আবার পানি দিয়েই ইফতার করেছে। এই ছিল বাংলাদেশের অবস্থা। এখন কোন মানুষ আর না খেয়ে বা অর্ধাহারে অনাহারে মারা যায় না। এই উত্তরাঞ্চলের মানুষকে কেউ আর মফিজ বলেনা এবং বাংলাদেশের কোন এলাকা এখন আর মঙ্গা কবিলিত নয়। এ অঞ্চলের অনেক মানুষ এখন বিমানে চড়ে ঢাকায় যাওয়া আসা করে। ঢাকায় বসে যারা রাজনীতি করে তারা জানেন না মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনা বাংলাদেশের কিভাবে আমুল পরিবর্তন করেছেন। রোববার সকালে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধণী আলোচনাসভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মৎস্য সেক্টরে আমাদের বিরাট সম্ভাবনা আছে। আগামী দিনে আমাদের সুনিল অর্থনীতি বা গ্রæপ ইকোনোমিক স্থায়ী অবস্থান ধরে রাখবে এই মৎস্য সেক্টর। শুধু বাংলাদেশের চাহিদা নয়, বিশ্বের মানব গোষ্ঠীর চাহিদা মেটানোর জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিরাট ভ’মিকা রেখে চলছে। একটি পরিকল্পিত দৃষ্টি ভঙ্গি নিয়েই সরকার কাজ করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়েছিলেন। বাংলাদেশে এখন ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চলছে। বঙ্গবন্ধ শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা ছাড়া জিয়া এরশাদ খালেদা জিয়ারা কখনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেন নাই। শুধু পঞ্চ বার্ষিকী পরিকল্পনা নয়। আমরা ২০০৯ সালে প্রেক্ষিত পরিকল্পনা দিয়ে ছিলাম। আমরা ২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রতামুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়াসহ প্রেক্ষিত পরিকল্পনার সকল বিষয় আমরা বাস্তাবায়ন করেছি। বঙ্গবন্ধু দ্বীতিয় বিল্পব কর্মসূচী দিয়ে ছিলেন। বঙ্গবন্ধু দ্বীতিয় বিপ্লব কর্মসূচী ঘোষণা করার পরেই তাকে ৭৫ এর ১৫ আগষ্টে স্বপরিবারে হত্যা করা হয় এবং তার পরে বাংলাদেশকে অন্ধকারে তলিয়ে দেয়া হয়েছিল। সেই অন্ধাকার থেকে বাংলাদেশকে তুলে এনেছেন আলোর দিশারী প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা। আমরা সক্ষমতা অর্জন করেছি। বাংলাদেশের মানুষ যে পারে পদ্মাসেতু তার বড় প্রমান। শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমরা আগামী ২০৩১ সালের মধ্যে বুঝতে পারবো বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের মর্যাদার দিকে হাঠছে।
অনুষ্ঠানে ইউএনও আফছানা কাওছারের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালোনায় বিশেষ হিসাবে বক্তব্য বক্তব্য রাখেন, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) আখতারুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সফল মৎস্যচাষী ইলিয়াস আলী। বক্তব্যের পরে প্রধান অতিথি মৎস্য চাষে অবদান রাখার জন্য ৪ জনের মাঝে সম্মাণনা স্মারক বিতরণ ও সমাজসেবা অফিস কর্তৃক দুরারোগ্য ব্যাধীতে ভুক্তভোগী ১৫ জন রোগীর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করেন। এর আগে প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এম,পি বিরল উপজেলা পরিষদ চত্বরে জামতলী হতে তারগাঁও ইউপি হেডকোয়াটার (বগদইড় হাট) ভায়া উত্তর গোবিন্দপুর পর্যন্ত রাস্তা, ধামইড় ইউপি হেডকোয়াটার হতে তারগাঁও ইউপি হেডকোয়াটার পর্যন্ত রাস্তা, রামপুর হতে নেহালগ্রাম কুবের দোকান পর্যন্ত রাস্তা, কাশিডাঙ্গা সিজি হতে মঙ্গলপুর জিসি ভায়া মিলডাঙ্গা বাজার পর্যন্ত, রাস্তা ও ধামইড় ইউপি অফিস হতে কাশিডাঙ্গা জিসি পর্যন্ত রাস্তার শুভ উদ্ধোধণ করেন এবং মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে শুভ উদ্বোধণ ঘোষণা করে মুল্লুক দেওয়ান পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি বন বিভাগ কর্তৃক বুনিয়াদপুর এলাকায় তুলাই নদীর ধারে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধণ করেন এবং বুনিয়াদপুর সিনিয়র মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















