০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

হোমনায় ৫শ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে পাঁচশ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঘাড়মোরা বাজরের পশ্চিমের ব্রিজসংলগ্ন একটি স’মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাঈন উদ্দিন (২৫) বড় ঘাড়মোরা গ্রামের মো. কিরণের ছেলে। হোমনা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ঘাড়মোড়া বাজারের পশ্চিম পাশে হোমনা-মুরাদনগর সড়কে এক ব্যাক্তি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের জন্য দাঁড়িয়ে আছে- এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মো. মাঈন উদ্দিনকে দেড় লাখ টাকা মূল্যের পাঁচশ পিস লাল ও নীল রঙের ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশের অভিযানে আটক মাদক কারবারী মাঈন উদ্দিনের কাছ থেকে পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ (গতকাল) সোমবার আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

হোমনায় ৫শ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৪:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২