চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দোকান মালিকরা।
সোমবার (২৫ জুলাই) রাত ২ টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ মাহাবুব আলম, আব্বাস উদ্দিন, নেফাল সওদাগর ও রমজান আলীর দুটি চায়ের দোকান, একটি মুদির দোকান ও একটি লাকড়ির দোকান পুড়ে ছাই হয়ে যায়। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, রাতে মালিরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুটি চায়ের দোকান, একটি মুদির দোকান ও একটি লাকড়ির দোকান পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এতে ক্ষতিগ্রস্তরা ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















