সিলেটের গোয়াইনঘাটে ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড গোয়াইনঘাট উপ-শাখার উদ্যোগে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫জুলাই) দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলাস্থ আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আইএফআইসি ব্যাংকের নিজস্ব কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত পানিবন্দী অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন আই এফআইসিব্যাংক, সিলেট শাখার শাখা ব্যবস্থাপক এম. এ. কাইয়ুম চৌধুরী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, আই এফ আইসি ব্যাংক গোয়াইনঘাট বাজার উপ-শাখার ইনচার্জ জুবায়ের আহমদ, গোয়াইনঘাট থানার এস আই জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নুল ইসলাম, গোয়াইনঘাট বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির আহমদ প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















