০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন

রাজবাড়ির কালুখালীতে দরিদ্র শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুলাই সোমবার সকাল ১১টায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহযোগিতায় উপজেলা যুব উন্নয়ন বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে খাগজানা উচ্চ বিদ্যালয় শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণ শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালুখালী সরকারি কলেজের প্রভাষক ও খাগজানা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান,প্রশিক্ষণক কোঅর্ডিনেটর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী, প্রশিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত জয়ন্ত কুমার দাস, খাগজানা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ, কে, এম নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজা পারভীন, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন,উপজেলার বিভিন্ন এলাকা থেকে দরিদ্র শিক্ষিত বেকার যুবকদের নিয়ে এই প্রশিক্ষণ শুরু হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব কিছুটা হলেও দূর করা সম্ভব হবে যারা প্রশিক্ষণ গ্রহণ করছে তারা পড়ালেখা কেউ কেউ শেষ করেছে কেউ বর্তমানে পড়ালেখা করছে এ সকল বেকার মানুষের কথা চিন্তা করে বর্তমান সরকার বিভিন্নভাবে বেকারত্ব দূর করার যে কার্যক্রম তারই অংশ হিসেবে আজকের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এ সময় তিনি প্রশিক্ষণ গ্রহণকারী সবাইকে বিশেষভাবে মনোযোগ সহকারে এ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আহ্বান রাখেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশিত : ০৫:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২