১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বরিশালে ৩ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

বাকেরগঞ্জে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও লেবেলবিহীন খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাত ও সংরক্ষণের দায়ে ৩টি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল এগারটার দিকে বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, উপজেলার কালিগঞ্জ বাজার ও বাকেরগঞ্জ বন্দর বেকারির কারখানা গুলোতে ভেজালবিরোধী অভিযান চালায়।

এ সময় বরিশাল বেকারি কালীগঞ্জ বাজার ১০০০০ টাকা সৈকত ব্রেড ২০০০০টাকা (কালীগঞ্জ) রোজ ফুড ২০০০০ টাকা (বন্দর)মোট ৫০০০০হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল জানান, বাকেরগঞ্জ বন্দর ও কালিগঞ্জবাজারে ৩টি বেকারির কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি বিভিন্ন ধরনের খাদ্য পণ্য উৎপাদন করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেকারিগুলোতে খাদ্য পণ্য উৎপাদনসামগ্রীতে বিষাক্ত রং, কেমিক্যাল ব্যবহারসহ ভেজালের নানা আলামত পাওয়া যায়। এবং বিশেষ করে অত্যান্ত নোংরা পরিবেশে খাবার এই সব খাবার তৈরী করা হয় বলে জানান। পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ২টি বেকারিকে ৪০ হাজার টাকা ও আরেকটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাকেরগঞ্জ থানার এস আই শামিম সহ পুলিশের একটি টিম উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন।

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

বরিশালে ৩ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৫:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২