০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

গোয়াইনঘাটে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি: স্ত্রীর মৃত্যু, স্বামী নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের চেঙেরখাল নদীতে বালুবাহী বলগেটের ধাক্কায় হায়ারুন বেগম (৫৫) মারা গেছেন। এ ঘটনায় তার স্বামী আনফর আলী বাদু (৬৫) এখনো নিখোঁজ রয়েছেন। তবে তাদের নাতি শিশু রুহুল আমিনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে গোয়াইনঘাটগামী বলগেট চেঙ্গেরখাল নদী পারাপারের সময় ডিঙি
নৌকায় ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টায় গোয়াইনঘাট উপজেলার হাতিরকান্দি গ্রামের আনফর আলী বাদু ও হায়ারুন বেগম তাদের নাতি শিশু রুহুল আমিনকে নিয়ে চেঙ্গের খাল নদীর পার হচ্ছিলেন। এ সময় গোয়াইনঘাটগামী একটি বলগেট ডিঙি নৌকায় ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে ওই তিনযাত্রী নদীতে পরে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর হাওয়ারুন নেছার মরদেহ ও তার নাতি রুহুল আমিনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। তবে এখন পর্যন্ত নিখোঁজ আনফর আলীকে উদ্ধার করা যায়নি । তবে তাদের উদ্ধার কার্যক্রম আগামীকাল ভোর থেকে শুরু হবে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে এবং বলগেট জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করেছে এবং এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ বৃদ্ধের সন্ধান আগামীকাল ভোর থেকে চালানো হবে।

এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। তিনি প্রাথমিক ভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হন। দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,নিজাম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ। পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীদের যৌথ প্রচেষ্টায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

গোয়াইনঘাটে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি: স্ত্রীর মৃত্যু, স্বামী নিখোঁজ

প্রকাশিত : ০৬:০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২