টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল ৮ টা থেকে ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহণ হয়।
সুষ্ঠ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ৭৬ হাজার ৪৪৫ জন। নির্বাচনে ৩৯টি কেন্দ্র রয়েছে।
এর মধ্যে কাকুয়া ইউপি নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ ইউপিতে মোট ভোটার ২০ হাজার ৭০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬২৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ১০ হাজার ৮১ জন। ভোট কক্ষ রয়েছে ৬৫টি।
কাতুলী ইউপি নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিদ্বতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৮ জন এবং সংরক্ষিত পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিদ্বতা করছেন। এ ইউপিতে মোট ভোটার ২৩ হাজার ৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৩০ জন এবং মহিলা ভোটার রয়েছে ১১ হাজার ২০২ জন। ভোট কক্ষ রয়েছে ৭২টি।
ছিলিমপুর ইউপি নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিদ্বতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিদ্বতা করবেন। এ ইউপিতে মোট ভোটার ১৮ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১৭৬ জন এবং মহিলা ভোটার রয়েছে ৮ হাজার ৮৯৫ জন। ভোট কক্ষ রয়েছে ৫৮টি।
মাহমুদনগর ইউপি নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিদ্বতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিদ্বতা করবেন। এ ইউপিতে মোট ভোটার ১৪ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫৯৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ৭ হাজার ৪৫ জন। ভোট কক্ষ রয়েছে ৪৭টি।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চারটি ইউনিয়নে চারজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রে, আট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার শতাধিক পুলিশ, ৫০ জন র্যাব সদস্য, দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















