কলাপাড়ায় ট্রলির ধাক্কায় ইউসুফ মৃধা (৩০) নামের পায়রা বন্দরের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে হারুন হাওলাদার (৩৯) নামের আরও এক ব্যক্তি।
বুধবার সকালের দিকে ফোরলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত: ইউসুফ চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের মৃত: কাদের মৃধার ছেলে। সে পায়রা বন্দরের ফাষ্ট টার্মিনাল প্রজেক্টের অপারেটর ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে নিশানবাড়িয়া থেকে ইউসুফ ও হারুন মোটরসাইকেল যোগে পায়রা বন্দরের দিকে যাচ্ছিলো। এসময় ফোরলেন সড়কের শেষ ব্রিজের কাছে পৌছলে লোন্দা থেকে আসা একটি ট্রলি ওই সড়কে ইউটার্ন করতে গিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তারা দুইজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষনা করেন। হারুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রেরন করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলির চালক পলাতক রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















