০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ফেনীতে ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ফেনীতে ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) । বুধবার (২৭জুলাই) সকালে জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্করস্থ ৪ বিজিবি’ র সদর দপ্তরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , ২০১৮ সালের ১ জানুয়ারি চলিত বছরের থ ৩০ জুন পর্যন্ত ফেনীতে বিজিবি কর্তৃক আটককৃত এসব মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ৩শ ৬৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪৫ হাজার ৬শ টাকা, ১৯ বোতল ভারতীয় ইস্কপ সিরাপ আনুমানিক মূল্য ৭ হাজার ৬শ টাকা, ৬শ ৮৮ ভারতীয় বিয়ার ক্যান-বোতল আনুমানিক মূল্য ১ লাখ ৭২ হাজার টাকা, ১৩ হাজার ২শ ১১ বোতল ভারতীয় হুইস্কি আনুমানিক মূল্য ১ কোটি ৯৮ লাখ ১৬ হাজার ৫শ টাকা, ৫শ ১৫.৫ কেজি ভারতীয় গাঁজা আনুমানিক মূল্য ১৮ লাখ ৪ হাজার ২শ ৫০ টাকা, ১৬ হাজার ৪শ ৭৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪৯ লাখ ৪৩ হাজার ৭শ টাকা, ১৩ লাখ ৮৩ লাখ ৬শ ৬২ পিস ভারতীয় সেনেগ্রা, টার্গেট ও অন্যান্য নেশা জাতীয় ট্যাবলেট মূল্য ১৩ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ২শ টাকা, ৩৯.৫ লিটার বাংলা মদ মূল্য ১১ হাজার ৮শ ৫০ টাকা, ৯ বোতল রিকোডেক্স সিরাপ মূল্য ৩ হাজার ৬শ টাকা।

মোট ১৬ কোটি ৮৮ লাখ ৭১ হাজার ৩শ টাকার এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

বিশেষ অতিথি ছিলেন বিজিবি’র কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্নেল মো. মারুফুর আবেদীন।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ আলীউজ্জামান, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, নিজের জীবনকে উৎসর্গ করে বিজিবি দেশের সীমান্ত রক্ষা করছে।

মাদক ক্যান্সারের মতো ব্যাধি। এটা শুধু বিজিবির মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব নয়। এটিকে নির্মূল করতে হলে জন প্রতিনিধি থেকে শুরু করে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সকলের প্রচেষ্টা থাকলে এ দেশ একদিন মাদক মুক্ত হবেই হবে।

বিজিবির সদর সেক্টর কুমিল্লার উপ-পরিচালক, সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন বলেন, শুধু পরিবার নয়, পুরো দেশের জন্য হুমকি একজন মাদকসেবী। বিজিবি মাদক রোধে জিরো টলালেন্সে কাজ করে যাচ্ছে। মাদক চোরাচালান রোধ কল্পে বিজিবির প্রতিটি সদস্য হিসেবে কাজ করছেন।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

ফেনীতে ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

প্রকাশিত : ০৬:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২