১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে অভিমানে ছেলের আত্নহত্যা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মায়ের সাথে অভিমান করে খাইরুল ইসলাম (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) উপজেলার ঝাঐল ইউনিয়নের চালা শাহবাজপুরের দক্ষিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোঃ মকবুল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, খাইরুল ইসলাম ওড়না দিয়ে গাছের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। প্রথমে তাঁর মা এটি দেখতে পান।এরপর স্থানীয়দের সহযোগীতায় তাকে গাছ থেকে নামানো হয়৷

উপজেলার ঝাঐল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার রাজু আহমেদ জানান, স্টাইল করে চুল কাটার জন্য তাঁর মা রাতে তাকে বকা দেয়। বকা খাওয়ার পরে রাতেই ঘর থেকে সে বের হয়ে যায়৷

প্রথমে তাঁর মা মনে করেছিলো বাইরে প্রস্রাব করার জন্য বের হয়েছে। এরপর যখন সে ফিরে না আসে তখন তার মা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বাড়ির পাশে থাকা একটি গাছের সাথে ওড়নাতে ঝুলতে দেখেন। ছেলেটি মানসিক রোগী ছিলেন বলেও তিনি জানান।

কামারখন্দ থানার এস আই জুলহাস বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। ঘটনার স্থলে যাওয়ার পরে বিস্তারিত জানাচ্ছি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

সিরাজগঞ্জে অভিমানে ছেলের আত্নহত্যা

প্রকাশিত : ০২:২০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২