০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের একটি আধুনিক নৌ অ্যাম্বুলেন্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য প্রদান করা হয়েছিলো। এখন বর্তমানে সেটি নিজেই মুমূর্ষু অবস্থায় এটি পৌর শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে কলাপাড়া হ্যালিপ্যাড মাঠের পূর্ব পাশে অযতেœ-অবহেলায় পড়ে থাকতে থাকতে এখন সেটি জোয়ার ভাটার পানিতে নিমজ্জিত। কয়েক বছর যাবত একই অবস্থায় পড়ে আছে অ্যাম্বুলেন্সটি। তদারকির কারণে বিনষ্ট হচ্ছে সরকারের অর্থ। এ উপজেলার উন্নত সেবা ব্যবস্থাসহ গর্ভবর্তী মহিলাদের সেবা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দেন নৌ-অ্যাম্বুলন্সটি।

তথ্য সূত্রে জানা যায়, নৌ-অ্যাম্বুলেন্সটি দেয়ায় সহযোগিতা করেছে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার(সিবিএইচসি) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রানলয়। সমুদ্র উপকূলের দূরবর্তী লোকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উপহার হিসেবে অ্যাম্বুলেন্সটি পাওয়ার দুবছর পার হলেও সেটি এখনো ব্যবহারই করা হয়ে উঠেনি। তলা ফুটো হয়ে কয়েকদিন ধরে এটি আন্ধারমানিক নদীর জোয়ারে তলিয়ে থাকতে দেখা যাচ্ছে। এখনই এটি রক্ষণাবেক্ষণ করা না হলে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন সময় মুমূর্ষ রোগীরা হাসপাতালে যেতে পারে না। সবচেয়ে বিপাকে গর্ভবতী মা ও শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষে জানান, স্বাধীনতার ৫০ বছর পরও উপজেলার সঙ্গে রাঙ্গাবালী সাগর ও নদীবেষ্টিত এলাকা পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে কলাপাড়া উপজেলার সড়ক পথে যোগাযোগ স্থাপিত হয়ে ওঠেনি। এই উপজেলার আড়াই লক্ষ মানুষের বসবাস। উপজেলা শহরে যেতে ৭০কিলোমিটার নদী পাড়ি দিতে হয়। সেই চিন্তা থেকেই সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে এ অ্যাম্বুলেন্সটি দিয়েছিলেন। চালক না থাকায় ও ব্যয়বহুল হওয়ায় নৌ অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে, অযতেœ দিনে দিনে এটি নষ্ট হয়ে যাচ্ছে।

হ্যালিপ্যাডে ঘুরতে আসা বাবুল আহমেদ বলেন, দুই বছর হয়েছে নৌ-এ্যাম্বুলেন্সটি উপজেলা হাসপাতালে আনা হয়েছে। কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলার কারণে এ্যাম্বুলেন্সটি এখন পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। অযতেœর কারণে কোটি টাকার এই নৌ-এ্যাম্বুলেন্স এখন নষ্ট হওয়ার পথে এবং সরকারি সম্পত্তির ক্ষতি হচ্ছে। বহু কাঙ্খিত এ যানটি দিয়ে আজ পর্যন্ত কোনো রোগী পরিবহন করা সম্ভব হয়নি।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময়হাওলাদার জানান, নৌ-এ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত ব্যবহার করা সম্ভব হয়নি। ঝড়-জলোচ্ছ¦সে ব্যবহার করা যায়না। তাছাড়া চালক না দেয়ার কারণে নৌ-এ্যাম্বুলেন্সটি চালানো সম্ভব হয়নি। রাঙ্গাবালী এলাকার লোকজন অসুস্থ হলে সাধারণত ট্রলারের মাধ্যমে নিয়ে আসে ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত : ০২:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২