০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

খুলনা ডুমুরিয়ায় পিতার হাতে কন্যা খুন

খুলনা ডুমুরিয়ায় পারিবারিক কলহের কারণে পিতার হাতে আড়াই মাস বয়সী এক কন্যাকে হত্যা করলেন পাষন্ড বাবা।
বুধবার রাত সোয়া ১২ টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গুচ্ছ গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় পুলিশ ঘাতক বাবা মোঃ উজ্জল (২৫) কে আটক করেছে। সে ওই এলাকার সামাদ শেখের ছেলে।
ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, বুধবার রাতে মোঃ উজ্জল ও তার পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ বাধে। এ সময় মেয়ে তামিমা বাবার কাছে ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে উজ্জল তার কোল থেকে তামিমাকে আছাড় মারে। সবাই ঝগড়ায় ব্যস্ত ছিল। রাস্তা দিয়ে হেটে যাওয়া এক পথচারী লক্ষ্য করে শিশুটির অবস্থা সম্পর্কে পরিবারের সদস্যদের অবহিত করে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রক্তাক্ত অবস্থায় ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করেন।
অবস্থা অবনতি হলে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই শিশুটির বাবাকে আটক করা হয়।
তবে এ ঘটনায় থানায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। ডুমুরিয়া থানার ও‌সি জানান,
অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শাহজাদপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত

খুলনা ডুমুরিয়ায় পিতার হাতে কন্যা খুন

প্রকাশিত : ০৪:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২