০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

নড়াইলে মুক্তিযুদ্ধকে স্মরন করে ১৯৭১টি রোপন

নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বি.এম বরকতুল্লাহ’র উদ্যোগে নিজস্ব ও শুভাকাঙ্খীদের অর্থায়নে মহান মুক্তিযুদ্ধকে স্মরন করে ১৯৭১টি ফুল, ফল ও ওষধি গাছের চারা রোপন হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় বড়দিয়া-কালিয়া সড়কের দুপাশে খাশিয়াল ইউনিয়নের সীমানা অবধি এ গাছ রোপন করা হয়। ব্যাংক এশিয়া বড়দিয়া শাখার ব্যবস্থাপক প্রবীর কুমার রায়ের সঞ্চালনায় স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল কলেজের শিক্ষকদের উপস্থিতে এ গাছ রোপনের শুভ উদ্ভোধন করা হয়। খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বি.এম বরকতুল্লাহ বলেন, আমাদের লক্ষ ধনি গরীব নির্বিশেষে প্রত্যেকটি বাড়ীতে একটি ফল ও ফুলের গাছ পৌছে দেয়া। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধকে স্মরন করে আমরা এ বছর প্রত্যের ওয়ার্ডের ৭১টি পরিবারকে একটি ফল ও ফুলের গাছ দিচ্ছি এবং বড়দিয়া কালিয়া রোডে ১৯৭১টি ব্যতিক্রমধর্মী বৃক্ষ আমরা রোপন করবো। কারণ বনজ বৃক্ষের অভাব নেই তাই ফুল, ফল ও ওষধি গাছ আমরা রোপনের উদ্যোগ নিয়েছি।
বৃক্ষের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এ সময় পাটনা স্কুলে সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদৎ হোসেন, খাশিয়াল আদর্শ বিদ্যাপিঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুর রহমান, বড়দিয়া কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মৃনাল কান্তি বিশ্বাস, শান্তি কুমার অধিকারী, বড়দিয়া কলেজের ম্যানেজিং কমিটির সদস্য শিমুল মোল্যাসহ আরো অনেকে বলেন, আমাদের দেখা মতে এই প্রথম কোন চেয়ারম্যান এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিল। এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

নড়াইলে মুক্তিযুদ্ধকে স্মরন করে ১৯৭১টি রোপন

প্রকাশিত : ০৫:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২