০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

না’গঞ্জে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বাসচালক আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় বাসের ধাক্কায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পলাতক বাসচালককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ফেনী সদর থানাধীন মহম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সহিদুল ইসলাম (৪২) চট্টগ্রামের চন্দাইসের পশ্চিম হাসানদত্তি এলাকার মোঃ ইমাম হোসেনের ছেলে।
শনিবার (৩০ জুলাই) দুপুরে র‍্যাব-১১’র সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১’র উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী জানান, গত (১৫ জুলাই) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১০-১২ জন শিক্ষার্থী দুইটি প্রাইভেটকারযোগে সোনারগাঁয়ের পানামসিটিতে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সকাল ১০.৪০ টার দিকে সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় শিক্ষার্থীদের বহনকৃত একটি প্রাইভেটকারকে সায়েদাবাদগামী সৌদিয়া পরিবহন বাসের চালক ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারে থাকা পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়।

আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে মোছাঃ সুমাইয়া রহমান মাহিমা (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইব্রাহীম মাহমুদ রাহাত (২৭) হার্ট স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানা গত (১৬ জুলাই) সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

না’গঞ্জে বাসের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বাসচালক আটক

প্রকাশিত : ০৩:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২