জেলার পীরগঞ্জ শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী গোরস্থান থেকে কবর খুড়ে ১৭ টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরের দল নতুন পুরাতন অরক্ষিত এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় এলাকার ধর্মপ্রান মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শহরের মিত্রবাটি মৌজার জনৈক ব্যাক্তির লাশ দাফনের জন্য ৩০ জুলাই সকালে কবর খুড়তে গিয়ে পুরাতন বেশ কিছু কবরের মুখ উম্মুক্ত এবং ভিতরে লাশ না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশে খবর দেন। থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং আশোপশের কবরগুলো পর্যবেক্ষন করেন। পরে জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির. পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও সহকারী পুলিশ সুপার আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ ঘটনায় জড়িতদের সনাক্ত পূর্বক আইনের আওতায় নেয়ার অঙ্গিকার ব্যাক্ত করেছেন। তবে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেছেন, কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি তদন্ত ছাড়া বলা মুসকিল। এটা আদালতের অনুমোদন সাপেক্ষে পূর্নাঙ্গ তদন্তের পর বলা সম্ভব হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















