নারায়ণগঞ্জের শিক্ষক, সাংবাদিক, লেখক ও কবিদের সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় সাহিত্য সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০জুলাই) সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়ায় হাজী এখলাস উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কবি ও সাংবাদিক আলম হোসেনকে সভাপতি, ডাক্তার হালিম ভুইয়াকে সম্পাদক ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট দ্বি বার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আলম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের প্রখ্যাত কথা সাহিত্যিক দিলীপ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, সরকারী গ্যাজেট ভুক্ত সমাজসেবক,মারুফ শারমিন স্মৃতি লাইব্রেরির প্রতিষ্ঠাতা লায়ন মো: মোজাম্মেল হক ভূঁইয়া, কবি ড. শহীদুল্লাহ আনসারী, নজরুল গবেষক অনুপম হায়াৎ,রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম, উপদেষ্টা ও ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো: জাহাঙ্গীর মালুম, বাংলাদেশ লেখক সমিতির সভাপতি কবি রুহুল আমিন বাচ্চু, নাট্যকার ও কথা সাহিত্যিক জালাল উদ্দীন নলুয়া, কবি জসিম উদ্দিন ভুইয়া, পূঁথি পাঠক ও প্রকাশক জালাল খান ইউসুফী, কবি আতিক হেলাল, জাতীয় পুরস্কার প্রাপ্ত বংশিবাদক হাসান আলী। আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জিএম সহিদ, লিটন ভুইয়া, মোঃ নুর আলম, জিন্নাহ হোসেন জনি, মাকসুদুল আলম তুষার, বিপ্লব হাসান, সাজেদুর রহমান, ফয়সাল ভুইয়া, শরীফ হোসেন প্রমুখ।
এ সময় প্রধান উপদেষ্টা লায়ন মীর আব্দুল আলীমসহ উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ২০২৩ -২৪ দ্বি বার্ষিক পরিচালনা কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন কবি ও সাংবাদিক আলম হোসেন। এছাড়াও ডাক্তার মেজবাহ উল হাসান ও হুমাউন কবির সিকদারকে সহ সভাপতি , ডাক্তার হালিম ভুঁইয়াকে সাধারণ সম্পাদক, কবি শফিকুল ইসলাম এস আলমকে সহঃসাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়কে সাংগঠনিক সম্পাদক, লেখক গোলজার হোসেনকে অর্থ সম্পাদক, প্রবীণ কবি নায়েব আলীকে দপ্তর সম্পাদক, কবি ও লেখক, অধ্যাপক পীযূষ কুমার হীরাকে প্রচার ও প্রকাশনা সম্পাদক,শিক্ষক শামীমা সুলতানা উমাকে জনকল্যাণ বিষয়ক সম্পাদক, লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক ফরহাদুল কবীর ভুঁইয়াকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কবি ও ডাক্তার শাহনিন সুলতানা, কবি আজিজুল হক আজিজ, সাংবাদিক শহিদুল্লাহ গাজী, ডাক্তার মোন্তাসির আহমেদ, কবি আসাদ আল মনসুর,লেখক গারিসুল ইসলাম, কৃষিবিদ ও কবি দেলোয়ার হোসেন রাতুলকে সদস্য নির্বাচিত করে মোট ১৭ জনের একটি পরিচালনা কমিটি ঘোষণা করা হয় ।
সম্মেলনে কবি,লেখক ও সাংবাদিকরা তাদের স্ব রচিত লেখা পাঠ ও সাহিত্য বিষয়ক গবেষণা নির্ভর আলোচনা করেন। ভারতী লেখক ও দেশীয় জাতীয় পর্যায়ের লেখকদের উপস্থিতিতে রূপগঞ্জ সাহিত্য পরিষদের এ সম্মেলন সফল দাবী করে এর প্রধান উপদেষ্টা লায়ন মীর আব্দুল আলীম তার বক্তব্যে বলেন, বই প্রেমী, লেখক, কবিদের নিয়ে এমন লেখা পাঠ ও চর্চার সংগঠন দেশে খুব কমই আছে। এ সংগঠনের সদস্যদের প্রায় সবার বই প্রকাশ হয়েছে। সবাই স্ব স্ব অবস্থানে লেখায় অবদান রাখছে। যার কারনে রূপগঞ্জ সাহিত্য পরিষদকে সফল দাবী করতে পারছি। সামনে এর পরিধি আরো বাড়বে বলে আশা করেন তিনি। এ সময় প্রধান অতিথি কথা সাহিত্যিক দিলীপ রায় তার বক্তব্যে বলেন, ভাষায় কোন সীমানা নাই। বিশ্বের একটি মাত্র দেশ যার ভাষা ও দেশের নাম এক। ভাষার প্রতি এমন বিরল ভালোবাসা কেবল বাংলাদেশের জনগণই দেখিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
FacebookTwitterMessengerEmail




















