০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে মতিউর মন্ডল (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (৩১জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত ওয়াহাব মন্ডলের ছেলে।

রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য শিউলি বেগম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে দিকে বৃদ্ধ কৃষক মতিউর রহমান গরু নিয়ে মাঠে যান। বিকালের দিকে বৃষ্টি গুড়িগুড়ি হলে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় মাঠেই তার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত : ০৭:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২