০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দুর করতে অভিভাবকদের কঠোর হওয়া উচিত: এমপি ধনু

ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক সমাবেশে উপরোক্ত পরামর্শ দেন সুধীজনেরা। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।

শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দুর করতে অভিভাবকদের কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা পাশাপাশি প্রজন্মকে অবক্ষয় থেকে রক্ষা করতে সন্ধার পর যত্রতত্র আড্ডাবাজি ও অহেতুক ঘুরাফেরা রোধকল্পে সন্তানের গতিবিধ কঠোরভাবে অনুসরণের জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু বলেন,সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষ করা একজন পিতা-মাতার জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। অন্যথায় যে যাই করি না কেন সব অর্জন নিমিষেই চলে যাবে যদি ছেলে মেয়ে বিপথে চলে যায়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,প্রধান শিক্ষক আল-আমীন মোঃ মোস্তাফিজুর রহমান, ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন,ভালুকা সরকারী কলেজের সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন,ম্যানেজিং কমিটির সদস্য মাহবুবুল আলম আকন্দ লিটন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দুর করতে অভিভাবকদের কঠোর হওয়া উচিত: এমপি ধনু

প্রকাশিত : ০৮:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২