০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে হত্যার হুমকি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাজু ডেভেলপার নামে এক ল্যান্ড ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে দাবীকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীকে খুন করে লাশ গুমের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৩১ জুলাই) সকালে জীবনের নিরাপত্তা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন নাসিক ৩নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্ধা মেসার্স সাজু ডেভেলপার কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু।
অভিযোগ সূত্রে জানা যায়, মেসার্স সাজু ডেভেলপার কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু সানারপাড় এলাকায় একটি জমি ক্রয় করেন। ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ঈমান আলী ও তার সহযোগীরা শাহজাহান সাজুর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে তারা ব্যবসায়ীকে মেরে লাশ নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয়।
শাহজাহান সাজু জানান, সম্প্রতি সানারপাড় এলাকায় আমার ক্রয়কৃত একটি জমিতে বাউন্ডারি নির্মাণ করতে গেলে ওই এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ ঈমান আলী ও তার লোকজন আমার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এতে আমি জীবনের নিরাপত্তাহীনতা এবং চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে ঈমান আলী জানান, আমি কারো কাছ থেকে চাঁদা দাবি করিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান,সাজু ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে হত্যার হুমকি

প্রকাশিত : ০৯:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২