০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাজৈরে ডাকঘরের নবনির্মিত ভবন পরিদর্শনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

মাদারীপুরের রাজৈর উপজেলার ডাকঘরের নবনির্মিত ভবন পরিদর্শন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার (৬ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সালামী প্রদান অনুষ্ঠান শেষে এ ভবনটি পরিদর্শন করেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চিঠি বন্ধ হইছে, কিন্তু পার্সেল বন্ধ হয় নাই, বরং পার্সেলের সংখ্যা বাড়ছে। এই পার্সেল পৌঁছে দেওয়া আমার ডাকঘরের কাজ। একইসাথে পার্সেল ট্রাকিং এর ব্যবস্থা করতেছি। মোবাইল দিয়ে লোকেশন ট্রাক করা যাবে। আমি ডাকঘর ডিজিটাল করতে পারলে দূর্নীতি বা অন্যান্য একটা অভিযোগও থাকবে না। আমি ডাকঘরে আমুল পরিবর্তন আনবো।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আরো বলেন, আমার বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ এখন আমার ডাকঘর। কারণ বাংলাদেশে ডাকঘরের উপরে ৯ হাজারের বেশি কোন প্রতিষ্ঠান নাই। এছাড়া আমার পিয়নরা দেশের প্রতিটি ঘর চেনে। এই নেটওয়ার্কটাই আমি কাজে লাগাচ্ছি। ইতোমধ্যে আমার একটা সার্ভে হচ্ছে। এরপর ডাকঘরের খোল পাল্টে একটা ডিজিটাল ডাকঘর তৈরি করবো।

এ ভবন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসন ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পোস্ট মাস্টার শ্যামল কান্তি ঘোষ, রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, ইউএনও মো. আনিসুজ্জামান, ওসি আলমগীর হোসেন ও উপজেলা পোস্ট মাস্টার বিধান চন্দ্র প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

রাজৈরে ডাকঘরের নবনির্মিত ভবন পরিদর্শনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

প্রকাশিত : ০৯:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২