০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

আমাদের রাজপুত্র

বাবা-মা হয়েছেন ঢালিউডের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরী মণি। বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরী।
এই দম্পতির পারিবারিক সূত্র জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। এবার সন্তানের প্রথম স্থিরচিত্র প্রকাশ্যে আনলেন চিত্রনায়িকা পরী মণি। সেই সঙ্গে জানালেন ছেলের নাম।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় মা-ছেলের পরম আদরণীয় মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে পরী জানিয়েছেন, তাঁর ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য।
সেই সঙ্গে প্রিয় সন্তানকে দিয়েছেন আশীর্বাদ-বাণী। ক্যাপশনে লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’
সময়ের আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে গেল বছরের ১৭ অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা সারেন পরী। বিয়ের খবরের সঙ্গে বাবা-মা হতে যাওয়ার খবরও প্রকাশ্যে এনেছিলেন তাঁরা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আমাদের রাজপুত্র

প্রকাশিত : ০৭:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২